ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন বিকল্প নেই: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন বিকল্প পথ নেই। আন্দোলনের হুমকি ধমকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ জনগণের দল, কোন হুমকি ধমকিতে ভয় পায় না। শনিবার বিকেলে তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজিপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, সুপ্রিম কোর্টের ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণ ও প্রধান বিচারপতিকে নিয়ে বিএনপি দেশে নতুন করে ষড়যন্ত্র সৃষ্টির পাঁয়তারা করছে। অতীতের মত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জনগণ তাদের এ ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকারের একটি চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। শেখ হাসিনার নির্দেশ মেনে কাজ করতে হবে। আওয়ামী লীগ জনগণের দল, জনগণের ভালবাসা নিয়ে ও মন জয় করে নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

একাদশ সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে জানিয়ে নাসিম বলেন, সংবিধানের বাইরে যাবার কোন সুযোগ নেই।

কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার বকুল, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন,গান্ধাইল ইউপি চেয়ারম্যন আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোন বিকল্প নেই: নাসিম

আপডেট সময় ০৬:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭