ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মেসি–নেইমারের চেয়েও ‘দামি’ যে খেলোয়াড়

অাকাশ স্পোর্টস ডেস্ক:

মেসি-নেইমারের চেয়েও দামি খেলোয়াড়? সেটাও সম্ভব! রিয়াল মাদ্রিদের চোখে দানি সেবায়োস তাই। গতকাল রিয়াল বেটিস ছেড়ে মাদ্রিদে যোগ দিয়েছেন সেবায়োস। স্পেনের অনূর্ধ্ব-২১ দলের এই খেলোয়াড়ের জন্য তাঁর নতুন ক্লাব রিলিজ ক্লজ ঠিক করেছে ৫০০ মিলিয়ন ইউরো! টাকায় মাপতে গেলে ৪ হাজার ৬০০ কোটি ‘মাত্র’!
দলবদলের মৌসুম শুরু হতেই টানাটানি শুরু হয়েছিল সেবায়োসকে নিয়ে।

সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-২১ ইউরোর সেরা খেলোয়াড় হয়েছেন এই মিডফিল্ডার। রিয়াল, বার্সেলোনা আর অ্যাটলেটিকো তো ছিলই, ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসও প্রস্তাব নিয়ে এসেছিল বেটিসের কাছে। কিন্তু সবাইকে টপকে রিয়ালই দলে ভিড়িয়েছে প্রতিশ্রুতিশীল এই খেলোয়াড়কে। মাত্র ১৬.৫ মিলিয়ন ইউরো খরচ করেই তাঁকে দলে টেনেছে তারা।

তবে সেবায়োসকে আসলে কতটা দামি, সেটা বোঝাতেই নতুন রিলিজ ক্লজকে আকাশে তুলেছে রিয়াল। ৬ বছরের চুক্তিতে মিডফিল্ডারের ‘দাম’ এখন ৫০০ মিলিয়ন ইউরো। অর্থাৎ কোনো দল যদি সেবায়োসকে রাজি করাতে পারে, তবে রিয়ালের অনুমতি ছাড়া তাঁকে কিনতে এই পরিমাণ অর্থ দিতে হবে ক্লাবগুলোকে। ইঙ্গিতটা অবশ্য বার্সেলোনার দিকে, যেন ভবিষ্যতেও সেবায়োসের দিকে হাত বাড়াতে না পারে কাতালান ক্লাবটি। রিলিজ ক্লজ হাতের নাগালে থাকলে যে যেকোনো সময় খেলোয়াড়কে হারিয়ে ফেলার সম্ভাবনা থাকে। লুইস ফিগোকে যেমন বার্সা থেকে নিয়ে এসেছিল রিয়াল। গঞ্জালো হিগুয়েইনকে গত মৌসুমে নাপোলি থেকে টেনে আনে জুভেন্টাস।

ক্যারিয়ারের শুরুটা দারুণ হয়েছে তরুণ মিডফিল্ডারের। তবু সেবায়োসের ক্ষেত্রে এত বড় অঙ্কটা বাড়াবাড়ি মনে হতেই পারে। বিশেষ করে যখন জানবেন, কদিন আগে বার্সেলোনার সঙ্গে আরও চার বছর চুক্তি বাড়িয়ে নেওয়া মেসির রিলিজ ক্লজও এর চেয়ে অনেক কম, ৩০০ মিলিয়ন ইউরো। আর নেইমারের ক্ষেত্রে সেটা ২২২ মিলিয়ন, আগামী বছর যা বেড়ে হবে ২৫০ মিলিয়ন ইউরো। সে হিসাবে সেবায়োসের দাম নেইমারের দ্বিগুণ!

Tag :
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ইসরায়েলি সামরিক অবকাঠামো নির্মাণের ঘটনায় ক্ষুব্ধ কাতার-জর্ডান

মেসি–নেইমারের চেয়েও ‘দামি’ যে খেলোয়াড়

আপডেট সময় ১১:৪২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭