ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যৌন কেলেঙ্কারিতে প্রযোজক হারভে’কে বহিষ্কার করছে অস্কার বোর্ড

অাকাশ বিনোদন ডেস্ক:

যৌন কেলেঙ্কারিতে জর্জরিত হলিউডের নামকরা প্রযোজক হারভে উইন্সটেনকে বহিস্কার করছে চলচ্চিত্রের সবেচেয় বড় পুরস্কারদাতা প্রতিষ্ঠান অস্কার বোর্ড। তাকে এ অপরাধের কারণে বহিস্কার করার জন্য অস্কার পরিচালনা পরিষদে ভোটাভুটি হয়েছে।

অস্কার বা দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস বলেছে, তারা ভোটাভুটি সম্পন্ন করেছে। হারভে উইন্সটেনকে বরখাস্ত করতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। তারা তা অর্জন করতে পেরেছে। তবে আনুষ্ঠানিকভাবে তাকে বরখাস্তের ঘোষণা এখনও দেয়া হয় নি। অস্কার পরিচালনা পরিষদে এ ভোটাভুটিতে উপস্থিত ছিলেন টম হ্যাঙ্কস, উপি গোল্ডবার্গ প্রমুখ। উল্লেখ্য, হলিউডে প্রচ- প্রভাবশালী প্রযোজক হারভে উইন্সটেন। এ যাবত তার তিন শতাধিক ছবি অস্কারে মনোনয়ন পেয়েছে। তার মধ্যে ৮১টি অস্কার পুরস্কার জিতেছে।

তার বিরুদ্ধে সম্প্রতি কমপক্ষে দুই ডজন নারী, বিশেষ করে অভিনেত্রী যৌন হয়রানির অভিযোগ আনেন। তাদের মধ্যে কাউকে কাউকে তিনি ধর্ষণ করেছেন বলে অভিযোগ আছে। আবার কাউকে কাউকে যৌন হয়রান করেছেন। স্পর্শ করেছেন স্পর্শকাতর অঙ্গ। এমন অভিযোগকারী অভিনেত্রীর মধ্যে রয়েছেন অ্যানজেলিনা জোলি, গাইনেথ পালট্রো, রোজ ম্যাকগোয়েন। এর মধ্যে রোজ ম্যাকগোয়েন অভিযোগে বলেছেন, এক হোটেল কক্ষে তাকে ধর্ষণ করেছেন হারভে উইন্সটেন। এসব মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের, বৃটেনের, ফ্রান্সের, ইতালির অভিনেত্রী। একের পর এক অভিযোগ যেন হিমবাহের মতো এসে জমতে থাকে। এরই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও বৃটেনের পুলিশ অভিযোগের তদন্ত শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যৌন কেলেঙ্কারিতে প্রযোজক হারভে’কে বহিষ্কার করছে অস্কার বোর্ড

আপডেট সময় ১২:৫৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭