ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি কর্পোরেশনের জিরানী বাজার এলাকায় ককটেল ফাটিয়ে একটি স্বর্ণের (জুয়েলারি) দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দোকান কর্মচারী সুনীল সরকার ও দুই নিরাপত্তকর্মীসহ কমপক্ষে তিনজন আহত হয়েছেন। ১৩ অক্টোবর শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মো. হারুন অর রশীদ জানান, সোমা জুয়েলার্সের দোকানে ওই ডাকাতির ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। তবে ডাকাতরা কী পরিমাণ স্বর্ণালংকার বা টাকা লুটে নিয়েছে তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করতে পারেনি দোকান মালিক। এ সময় বাজারের এক নিরাপত্তা কর্মীসহ তিনজন আহত হয়েছেন বলে শুনেছি।

তিনি আরও বলেন, দোকান মালিক দীলিপ কুমার দাসের ছেলে দীপক কুমার দাস ও স্থানীয় সূত্র জানা গেছে, ৮/১০জন ডাকাত ক্রেতা সেজে দোকানে ঢুকে দোকান মালিক দীলিপ কুমারের বুকে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে ফেলে। এক পর্যায়ে তারা দোকানে থাকা ৫০/৬০ ভরি স্বর্ণ এবং ১০০ ভরির মত রুপা ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় দীলিপ পিছন থেকে চিৎকার করলে ডাকাতরা ৫-৬টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

এলাকার সাধারণ মানুষ ও দোকান মালিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এর ফাঁকে ডাকাতরা মাইক্রোবাস যোগে পালিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি

আপডেট সময় ১১:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭