ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধে আমেরিকা-ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে: রাশিয়া নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সংসদে বিল পাশ দেশে হামের ভ্যাকসিন মজুত আছে: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন যুদ্ধবিরতির জন্য ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে ‌‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক অপরাধ দমনে পুলিশকে পারদর্শী হতে হবে: আইজিপি দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী এটি যুদ্ধের সমাপ্তি নয় ‘আঙুল ট্রিগারেই’ আছে,: মোজতবা খামেনি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ঘোষণা, ভোট ১২ মে

সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে মুম্বাইকে হারাল রাজস্থান

আকাশ স্পোর্টস ডেস্ক :

চলমান আইপিলে রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটি আশানুরূপ উত্তেজনাপূর্ণই হয়েছে। দর্শকরা দারুণ উপভোগ করেছেন দুই দলের লড়াই। তবে বৃষ্টির কারণে ম্যাচটি দেরিতে শুরু হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে এক ইনিংস ১১ ওভারে নামিয়ে আনা হয়।

ম্যাচের শুরুতেই রাজস্থানের তরুণ বাঁহাতি ব্যাটার বৈভব সূর্যবংশী দারুণ আগ্রাসী ব্যাটিং দেখান। ইনিংসের দ্বিতীয় ওভারে মুম্বাইয়ের তারকা পেসার জাসপ্রিত বুমরাহর প্রথম বলেই লং-অন থেকে ছক্কা মারেন মাত্র ১৫ বছর বয়সী এই ব্যাটার। তার সেই শট দেখে বুমরাহও মুগ্ধ হয়ে হাসি ছড়ান।

এরপর সূর্যবংশী ও তার সঙ্গী যশস্বী জয়সওয়াল একাধিক সিঙ্গেল নিয়ে খেলা চালিয়ে যান। বুমরাহর একটি স্লোয়ার বলকে মিডউইকেট দিয়ে আরও একটি বিশাল ছক্কা হাঁকান সূর্যবংশী। বুমরাহর ওই ওভার থেকে আরও ১৪ রান যোগ হয় রাজস্থানের স্কোরবোর্ডে।

এই ওপেনিং জুটি মাত্র ২.৪ ওভারে ৫০ রানের জুটি গড়ে, তাদের আগ্রাসী ব্যাটিংয়ের কাছে মুম্বাইয়ের বোলাররা বেশ চাপে পড়েন। তবে ১৪ বলে ৩৯ রান করার পর সূর্যবংশী শার্দুল ঠাকুরের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন। তার এই দারুণ ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ১ চারের মার। আউট হওয়ার আগে সেই ওভারেও তিনি ২টি ছক্কা ও ১টি চার হাঁকিয়েছিলেন।

রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করে। জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স ৯ উইকেট হারিয়ে ১২৩ রানেই অলআউট হয়। ফলে রাজস্থান রয়্যালস ২৭ রানে ম্যাচটি জিতে নেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

ইরান যুদ্ধে আমেরিকা-ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে: রাশিয়া

সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে মুম্বাইকে হারাল রাজস্থান

আপডেট সময় ১২:২৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬