ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

মেয়েদের উত্যক্ত করায় দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

আকাশ জাতীয় ডেস্ক:

মেয়েদের উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় সংঘর্ষে শাহ আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত এবং উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রশিদপুর ও কাশিনাথপুর গ্রামের যুবকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয়পক্ষের শাহ আলম (৩৫), সবুজ হোসেন (২০), আক্তার হোসেন (৬০), রাসেল হোসেন (১৮), রাব্বি (১৮), ফারুক হোসেন (৩৮), আব্দুল কাদের (৪৬), নূর ইসলামসহ (৪৫) অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে শাহ আলমের ছেলে সবুজ হোসেনের (২০) অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রশিদপুর গ্রামের আক্তার হোসেন ও নূর ইসলাম অভিযোগ করেন, কাশিনাথপুর গ্রামের বাবলু ও ইউনুসসহ কয়েকজন যুবক গ্রামের রাস্তায় চলাচলকারী মেয়েদের উত্যক্ত করতো। এ নিয়ে দুই গ্রামের যুবকদের মধ্যে একাধিকবার কথা কাটাকাটি হয়। এরই জেরে শুক্রবার রাত সাড়ে ৮টায় কাশিনাথপুর গ্রামের একদল যুবক রশিদপুর গ্রামে এসে হামলা চালায়।

নিহত শাহ আলমের বাবা চাঁদ আলী জানান, তার ছেলের শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সকাল ৯টায় তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় সলঙ্গা থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

সলঙ্গা থানার ওসি মো. ইমাম জাফর বলেন, এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

মেয়েদের উত্যক্ত করায় দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

আপডেট সময় ০৩:৫০:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬