ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজায় ইসরায়েলের বিমান হামলায় ১১ জন নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

স্থানীয় চিকিৎসকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বাস্তুচ্যুত পরিবারের একটি শিবিরে বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, খান ইউনিসে আরেকটি হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন।

এছাড়াও গাজা শহরের তেল আল-হাওয়া এলাকায় হামাসের মিত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের এক কমান্ডারকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গাজায় হামাসের মুখপাত্র হাজেম কাসেম বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর নতুন এই ‌‌গণহত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের প্রথম বৈঠকের মাত্র কয়েক দিন আগে এই হত্যাকাণ্ডের ঘটনাকে তিনি যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা এসব হামলা ‌‌সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আন্তর্জাতিক আইন অনুযায়ী চালানো হয়েছে বলে দাবি করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গত অক্টোবরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘন করেছে।

ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ করে আসছে। গাজা যুদ্ধ অবসানে ট্রাম্পের পরিকল্পনার অন্যতম প্রধান অংশ ছিল এই চুক্তি। কয়েক দশক ধরে চলা ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের মাঝে এবারের এই যুদ্ধকে সবচেয়ে প্রাণঘাতী এবং ধ্বংসাত্মক বলা হচ্ছে।

ইসরায়েলি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার মাধ্যমে এই যুদ্ধের সূত্রপাত হয়। হামাসের ওই হামলায় এক হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এরপর থেকে গাজায় ইসরায়েলের বিমান ও স্থল হামলায় এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গাজায় ইসরায়েলের বিমান হামলায় ১১ জন নিহত

আপডেট সময় ১১:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬