ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী ক্রীড়াঙ্গনে রাজনীতি আসা উচিত না: মির্জা ফখরুল এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের

রাজধানীর মানিকনগরে নারী ব্যাংকারের বাসায় ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরি, গ্রেফতার ২

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর মুগদা থানাধীন মানিকনগর এলাকায় এক নারী ব্যাংকারের বাসায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই ব্যাংকারের নাম তাজরীন খান আদ্রিতা। তার বাসা থেকে ২৭ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা চুরি করেছে তারই আপন মামাতো ভাই সাদমান সাকিব সৌমিক (৩০)। পরে সেসব অলঙ্কার বিক্রি করেন মানিকগগরের ‘মায়মুনা জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে। এ ঘটনায় মামলার পরে অভিযুক্ত সৌমিক ও চোরাই অলঙ্কার ক্রেতা দোকানী সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ। সোমবার দুজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে যে কোনো সময়ে ভুক্তভোগী পরিবারটির বাসার আলমিরার ড্রয়ারে থাকা ১১ ভরি স্বর্ণালংকার চুরি করে সৌমিক। এসব অলঙ্কারের বাজারমূল্য আনুমানিক ২৭ লাখ টাকা। চুরি হওয়া অলঙ্কারের মধ্যে রয়েছে ৫ ভরি ওজনের পূর্ণ সেট, দুই ভরির ৩টি চেইন, এক ভরির ৩টি ব্রেসলেট, এক ভরির দুটি চুরি, এক ভরির ৪ জোরা স্বর্ণের কানের রিং রয়েছে। এছাড়া নগদ ১ লাখ ৭০ হাজার টাকা চুরি করেন। এ ঘটনায় সৌমিককে পারিবারিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি চুরির কথা স্বীকার করে এবং চোরাই অলংকার মানিকনগরের মায়মুনা জুয়েলার্সে বিক্রির কথা স্বীকার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, চুরির ঘটনায় প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) ও পরে মামালা করেন আদ্রিতা। এ ঘটনায় প্রথমে সৌমিককে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মায়মুনা জুয়েলার্সের মালিক সাদ্দাম হেসেনকেও গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার এসআই কাইয়ুম বাহাদুর বলেন, চুরির মামলার পরে দুজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৫ জন নারায়ণগঞ্জের

রাজধানীর মানিকনগরে নারী ব্যাংকারের বাসায় ২৭ লাখ টাকার স্বর্ণাালঙ্কার চুরি, গ্রেফতার ২

আপডেট সময় ১১:৫৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬