ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘাটাইলে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে হত্যা, আটক ২

অাকাশ জাতীয় ডেস্ক:

টাঙ্গাইলের ঘাটাইলে নুরুন নাহার (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে বাবর আলী নামে স্থানীয় সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার দিগড় ইউনিয়নের তেঘুরি (মাইধার চালা) নামক স্থানে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে। এ ব্যাপারে নিহতের ভাই আলহাজ আলী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দিগড় ইউনিয়নের তেঘুরি (মাইধার চালা) গ্রামের দুবাই প্রবাসী আ. গফুরের স্ত্রী নুরুন নাহার (৪০)। তাদের সংসারে দুইটি ছেলে রয়েছে। বড় ছেলে লাবলু মিয়া (২০) সৌদি আরব প্রবাসী ছোট ছেলে বাবলু স্থানীয় একটি স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্র। নুরুন নাহার ছোট ছেলে লাবলু ও শ্বশুর-শাশুড়ি নিয়ে নিজ বাড়িতে বসবাস করে আসছেন। একই গ্রামের বাবর আলীর (৪০) সঙ্গে নুরুন নাহারের পরকিয়া ছিল। এ নিয়ে এলাকায় কয়েকবার সালিশ দরবারও হয়েছে।

রবিবার বাবর আলী নুরুন নাহারের বাড়িতে যান। সেখান থেকে জোর করে নুরুর নাহারের ব্যবহৃত মোবাইল ফোন ও ২০ হাজার টাকা নিয়ে যান। এ ঘটনার পর নুরুন নাহার বাড়ির কাউকে না জানিয়ে মোবাইল ফোন ও টাকার আনার জন্য রবিবার সকাল ৯ টার দিকে বাবর আলীর বাড়িতে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। নুরুন নাহারের নিখোঁজ হওয়ার খবর তার ছেলের কাছ থেকে জেনে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করেন।

রবিবার সন্ধ্যার দিকে এক পর্যায়ে তারা জানতে পারেন নুরুন নাহার বাবর আলীর বাড়িতে গিয়েছিলেন। পরে তারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য নূরু মিয়াকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক বিষয়টি থানার পুলিশকে জানান। পুলিশ খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে বাবর আলীর ঘরের একটি তালাবন্ধ রুম থেকে নুরুন নাহারের মরদেহ উদ্ধার করেন। লাশটি লাকড়ি, চট ও প্লাস্টিকের বস্তা দিয়ে ঢাকা ছিল। পুলিশ রাতেই নুরুন নাহারের লাশ থানায় নিয়ে যায়।

আজ সোমবার সকালে তার লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাবর আলীর স্ত্রী নাজমা বেগম (৩৫) ও তার ভাই সেকান্দর আলীকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মোশারফ হোসেন জানান, তার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পরকিয়ার কারণেই নুরুন নাহার খুন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মামলার তদন্ত কাজ চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঘাটাইলে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে হত্যা, আটক ২

আপডেট সময় ০৬:৩৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭