ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গত ১৬ বছরে তৈরি হয়েছে শেখ হাসিনার দাস আর দালাল : সারজিস

আকাশ জাতীয় ডেস্ক :

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, গত ১৬ বছরে শেখ হাসিনা স্বৈরাচার প্রতিষ্ঠা করতে গিয়ে লিডারশিপ ধ্বংস করেছে। আর এতে বাংলাদেশে কোনো লিডার তৈরি হয়নি। তৈরি হয়েছে শেখ হাসিনার দাস আর দালাল। কিংবা আমাদের মতো কিছু নিরব দর্শক। যারা চুপচাপ সবকিছু সয়ে গেছে।

সারজিস বলেন, জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি দায়িত্ব নিয়েছে। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্লাটফর্ম না, আগামীতেও হবে না। আগামীর বাংলাদেশে যে সরকারে আসুক, জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটি প্রেসার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে। আর আগামীর বাংলাদেশে লিডারশিপ তৈরির কাজ করবে।

তিনি আরও বলেন, এই লিডারশিপ শুধু রাজনৈতিক লিডারশিপ হবে সেটা না, প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের লিডার প্রয়োজন। আর এই লিডার তৈরির কাজটা করবে আমাদের জাতীয় নাগরিক কমিটি। পাশাপাশি এই প্লাটফর্মটি একটি প্রেসার ক্রিয়েট গ্রুপ হবে কাজ করবে। যা আগামীর বাংলাদেশের জন্য কাজ করে যাবে বলেও জানান তিনি।

পঞ্চগড় রাইজিং শিরোনামে শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় এসব কথা বলেন সারজিস আলম।

সারজিস আলম বলেন, শেখ হাসিনা আমাদের মগজে তদবির ঢুকিয়ে গেছে। যেন তদবির ছাড়া কোনো কাজ হয় না। আমার অনুষ্ঠানে আসতে দেরী হয়। কারণ অসংখ্য মানুষ তদবির নিয়ে আসে। তাদের কথা শুনতে দেরী হয়। কিন্তু তাদের কথা রাখতে পারি না। এজন্য অনেকে মন খারাপ করে।

সারজিস বলেন, শেখ হাসিনা গত ১৬ বছরে মেট্রোরেল, পদ্মাসেতু, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল দৃশ্যমান করেছে। কিন্তু একটা দেশের উন্নতি শুধু কয়েকটা অবকাঠামোর উন্নতি দিয়ে হতে পারে না। এরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্য শুধুমাত্র একটা ট্রামেই বা সরকার যথেষ্ট। কিন্তু গত ৩ থেকে ৪টি ট্রামে যে জিনিসটি হয়েছে তা হলো এই অবকাঠামো গুলো মানুষের চোখের সামনে করা, যাতে তারা দেখে। এবং এগুলোকে সামনে রেখে ভেতরে ভেতরে যত অপকর্ম করা যায় তা করা হয়েছে। এখন সমস্যা হচ্ছে এরকম কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোকে উসিলা করে কেউ যখন লুটপাটের সাম্রাজ্য চালায় তখন সেটা বৃহৎ সার্থে দেশের জন্য সমস্যা।

এ সময় স্থানীয় বৈষম্যবিরোধী জেলা নেতৃবৃন্দ ও নাগরিক সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গত ১৬ বছরে তৈরি হয়েছে শেখ হাসিনার দাস আর দালাল : সারজিস

আপডেট সময় ০৬:১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪