ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী ১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে বাংলাদেশ ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছার অঙ্গীকার’ ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়াতে হবে: কৃষিমন্ত্রী ‘২০২৮ সালের মধ্যে সব প্রাথমিকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে’ জিয়াউলের মামলায় আমরা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, সরকার সব সময় তৎপর থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভ্যতা ও নদী রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশ প্রতিমন্ত্রী নাশকতার আশঙ্কা: ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

গাজীপুরের কালীগঞ্জে ছেলের শোকে মায়ের মৃত্যু, বড়বোন হাসপাতালে

আকাশ জাতীয় ডেস্ক :

গাজীপুরের কালীগঞ্জে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। মা ও ভাইয়ের মৃত্যুতে বড়বোনকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামের মালেক আকন্দের ছোট ছেলে মোঃ তরিকুল ইসলাম তারেক (৩৫) স্ট্রোক করে মারা যান। শনিবার বাদ জোহর নিজ বাড়িতে তার জানাযা নামাজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে ১২ ঘণ্টার ব্যবধানে তার মা হাসনারা বেগম (৬৫) মৃত্যুবরণ করেন। তার কিছুক্ষণ পর মা ও ছোট ভাইর মৃত্যুর শোক সইতে না পেরে তারেকের বড়বোন হালিমা বেগম (৪৫) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন।

এলাকাবাসী আরো জানায়, মালেক আকন্দের চার ছেলে এক মেয়ে। ভাই বোনের মধ্যে তারেক সবার ছোট। তারেকের সাড়ে তিন বছরের এক কন্যা সন্তান রয়েছে। বাদ জোহর তারেকের জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মায়ের জানাযার নামাজ বাদ এশা অনুষ্ঠিত হয়। একই দিনে ছেলে ও মায়ের মৃত্যু ও বোনের অসুস্থতার ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী

গাজীপুরের কালীগঞ্জে ছেলের শোকে মায়ের মৃত্যু, বড়বোন হাসপাতালে

আপডেট সময় ১১:৪৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪