ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেনাবাহিনী-পুলিশের হস্তক্ষেপে সরলেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

আকাশ জাতীয় ডেস্ক :

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর সাতাইশ এলাকায় তারাটেক্স লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করেন।

পুলিশ জানায়, বকেয়া বেতন-ভাতার দাবিতে তারাটেক্স গার্মেন্টসের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যান চলাচল বন্ধ করে দেয়। এতে টঙ্গীর গাজীপুরায় শাহাদাত প্লাজার সামনে উভয়মুখী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১০ টার দিকে যৌথ বাহিনীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকরা।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, বুধবার সকাল ৮টায় তারাটেক্স পোশাক কারখানার শ্রমিকরা রাস্তা বন্ধ করেছিল। পরে সেনাবাহিনী, পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সকাল ১০টায় রাস্তা থেকে তাদের সরিয়ে দিয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে কারখানার সামনে নিয়ে এসেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সেনাবাহিনী-পুলিশের হস্তক্ষেপে সরলেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

আপডেট সময় ০১:৪১:২১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪