ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

কুরস্কে লড়াই করতে ৫০ হাজার সেনা পাঠিয়েছে রাশিয়া : অভিযোগ জেলেনস্কির

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

কুরস্কে লড়াই করার জন্য রাশিয়া ৫০ হাজার সেনা পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি জানিয়েছেন, ‘দক্ষিণ-পশ্চিম কুরস্কে লড়াই করার জন্য রাশিয়া এই বিপুল পরিমাণে সেনা পাঠিয়েছে।’

গত আগস্টে কুরস্কে আচমকা আক্রমণ করে ইউক্রেনের সেনা বেশ কিছুটা অঞ্চল দখল করে নেয়। তখন সেখানে ১১ হাজার রাশিয়ার সেনা ছিল বলে জানা গেছে।

জেলেনস্কি বলেছেন, ‘আমাদের সেনা রাশিয়ার ৫০ হাজার সৈন্যের সফল মোকাবিলা করে যাচ্ছে।’ জেলেনস্কি যা বলেছেন, তাতে মনে হচ্ছে, রাশিয়া অন্য জায়গা থেকে সেনা সরিয়ে কুরস্কে নিয়ে এসেছে।

তবে সম্প্রতি নিউইয়র্ক টাইমসে প্রকাশিত তদন্তমূলক প্রতিবেদনে জানা গেছে, কুরস্কের জন্য রাশিয়াকে অন্য এলাকা থেকে সেনা সরিয়ে আনতে হবে না। কারণ তারা সেখানে উত্তর কোরিয়ার সেনাকে নিয়োগ করেছে।

গত জুলাই মাসে ইউক্রেনের সেনা কমান্ডার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে বলেছিলেন, ‘ইউক্রেনে রাশিয়া ৫ লাখ ২০ হাজার সেনা পাঠিয়েছে। বছরের শেষে সেই সংখ্যা বাড়িয়ে ছয় লাখ ৯০ হাজার করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

কুরস্কে লড়াই করতে ৫০ হাজার সেনা পাঠিয়েছে রাশিয়া : অভিযোগ জেলেনস্কির

আপডেট সময় ১২:৩৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪