ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছেলে থেকে মেয়ে হলেন ভারতের সাবেক ক্রিকেটারের পুত্র

আকাশ নিউজ ডেস্ক :

বাবা সঞ্জয় বাঙ্গার একসময় খেলেছেন ভারতের হয়ে। পুত্র আরিয়ান বাঙ্গারও চেয়েছিলেন খেলবেন ভারতের হয়ে। খেলাও শুরু করেছিলেন ভারতের সাবেক ব্যাটারের পুত্র। তবে আরিয়ানের সেই স্বপ্নের সমাপ্তি ঘটে গেছে। এর দায় অবশ্য অনেকটা আরিয়ানের।

কেননা ছেলে থেকে যে এখন মেয়ে রূপান্তরিত হয়েছেন তিনি। লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়েছেন ভারতের সাবেক কোচ বাঙ্গারের পুত্র। নাম পরিবর্তন করে নিজের নাম রেখেছেন আনায়া। লিঙ্গ পরিবর্তনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন আনায়া।

নিজের সিদ্ধান্তের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনায়া লিখেছেন, ‘ক্রিকেটার হওয়ার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে অনেক ত্যাগ করতে হয়েছে। অনেক পরিশ্রম করতে হয়েছে। ক্রিকেটের বাইরে আরো একটা যাত্রা চলছিল। নিজেকে চেনার যাত্রা।
সেই পথেও অনেক চ্যালেঞ্জ ছিল। তবে নিজের সিদ্ধান্তেই টিকে থেকেছি। নিজেকে নিয়ে আমি গর্বিত।’
২০২১ সালে লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নেন আনায়া। সেই অনুযায়ী গত ১০ মাস ধরে প্রক্রিয়া চলছে ‘হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারির’।

বর্তমানে ম্যানচেস্টারে থাকছেন আনায়া। এর আগে ক্রিকেটার হওয়ার স্বপ্নে ছোট থেকেই অনুশীলনও শুরু করেন। ইসলাম জিমখানা ক্লাবে খেলার পর লন্ডনে পাড়ি জমিয়ে লিস্টারশায়ারের হিংকলে ক্রিকেট ক্লাবের হয়েও খেলেছেন ২৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটার।

লিঙ্গ পরিবর্তন করায় আনায়ার আর পেশাদার ক্রিকেটার হওয়া হচ্ছে না। কারণ আইসিসির নারী ক্রিকেটের নিয়ম অনুযায়ী, রূপান্তরকামী বা রূপান্তরিতরা নারী ক্রিকেট খেলতে পারবেন না।

আনায়ার বাবা বাঙ্গার ভারতের হয়ে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ২৭ ম্যাচে ৬৫০ রান করছেন। টেস্টে একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। উইকেট নিয়েছেন সমান ৭টি করে ১৪টি। খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে কোচিং পেশায় যুক্ত হন বাঙ্গার। ভারতের অন্তর্বর্তীকালীন কোচও ছিলেন ৫২ বছর বয়সী সাবেক ব্যাটার। এ ছাড়া আইপিএলের দল র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ছেলে থেকে মেয়ে হলেন ভারতের সাবেক ক্রিকেটারের পুত্র

আপডেট সময় ১১:১৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪