ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

চীন থেকে আরও বেশি কারিগরি সহযোগিতার প্রত্যাশা আসিফের

আকাশ জাতীয় ডেস্ক :

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার এই সাক্ষাৎ হয়। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ চীনের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন এবং ব্যবসায়িক সহযোগী। আমরা চীন থেকে আরো বেশি কারিগরি সহযোগিতা, বৈশ্বিক বিনিয়োগ, উদ্যোক্তা তৈরি এবং আরএমজি সেক্টরে বিনিয়োগের প্রত্যাশা করছি।

তিনি বলেন, বাংলাদেশ একটি জনবহুল দেশ হওয়ার সত্ত্বেও অলিম্পিক খেলায় কোনো স্বর্ণপদক অর্জন করতে পারে নাই। অলিম্পিক খেলায় খেলোয়াড়দের ভালো করতে চীন-বাংলাদেশ একসাথে কাজ করতে আগ্রহী।

উপদেষ্টা বলেন, আমরা দায়িত্বভার নেওয়ার পরেই খেলোয়াড়দের খেলার মান উন্নয়নে স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছি; যার কার্যক্রম চলমান। আমরা একটি স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছি, যেখানে দেশের ৫৫টি ফেডারেশন একই জায়গায় তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। এই প্রকল্পে আপনাদের কারিগরি এবং আর্থিক বিনিয়োগ কামনা করছি।

এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আমরা চীন-বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে একসাথে কাজ করতে চাই। তিনি বলেন, চীনের ক্রিকেট দলের উন্নয়নে বাংলাদেশের সহায়তা কামনা করছি।

আপলোডকারীর তথ্য

চীন থেকে আরও বেশি কারিগরি সহযোগিতার প্রত্যাশা আসিফের

আপডেট সময় ০৯:৩৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪