ঢাকা ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আমাকে সংরক্ষিত নারী আসনের প্রস্তাব দেওয়া হয়েছিল: তাসনিম জারা ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি স্থগিত চায় তিন দেশ ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণের বন্দরে ইরানি জাহাজ দেড় মাসের শিশুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী

উন্নয়নশীল দেশের প্রক্রিয়া ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে : বাণিজ্য উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক :

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করার প্রক্রিয়া হুট করে বাস্তবায়ন করবে না সরকার। সময় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। স্বাচ্ছন্দ্যে উত্তরণ করা যায় এমন পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিষয়টি দেখা হবে।

রবিবার বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আসিয়ানে যুক্ত হবার চেষ্টা করছে বাংলাদেশ। উদ্যোগ নেয়া হচ্ছে আরও নতুন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করার। যেখানে দেশের বাণিজ্য বাড়ানোর স্বার্থকেই প্রাধান্য দেয়া হচ্ছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, কারো চাপে নয়, দেশের স্বার্থেই নতুন চুক্তি করবে বাংলাদেশ। সিঙ্গাপুর বিশ্বের বত্রিশতম বৃহৎ অর্থনীতির দেশ এবং এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার।

তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার পর বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ হবে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা হারানো। এর ফলে, বাংলাদেশের রপ্তানি পণ্যকে ঐ সব দেশের বাজারে প্রবেশের সময় সাধারণভাবে আরোপিত শুল্কের সম্মুখীন হতে হবে। ফলে, ঐ সকল দেশে বাংলাদেশের রপ্তানি বাজার সংকোচনের সম্ভাবনা রয়েছে।

আপলোডকারীর তথ্য

বিশ্রামে মোস্তাফিজ-তাসকিন, নতুন মুখ সাকলাইন-রিপন

উন্নয়নশীল দেশের প্রক্রিয়া ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে : বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় ০৬:২৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪