ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আ. লীগের বিচারের দাবিতে গুলিস্তানে গণজমায়েতের আহ্বান জানিয়েছে শিক্ষার্থীরা

আকাশ জাতীয় ডেস্ক :

‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ জন্য বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। রোববার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টে বিকাল ৩টায় এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি। একই দিনে দুপুর ১২টায় জিরো পয়েন্টে কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও।

শনিবার (৯ নভেম্বর) আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত। ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ। সময় দুপুর ১২টায়। স্থান-গুলিস্তান জিরো পয়েন্ট। আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।’

এদিকে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে আগামীকালের কর্মসূচি ঘোষণার পরপরই তাদের হুঁশিয়ার করে দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার এক ফেসবুকে স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আ. লীগের বিচারের দাবিতে গুলিস্তানে গণজমায়েতের আহ্বান জানিয়েছে শিক্ষার্থীরা

আপডেট সময় ১০:৩৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪