ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমুর আইনজীবীর ওপর হামলার ঘটনা সাজানো : পিপি

আকাশ জাতীয় ডেস্ক :

আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর আইনজীবী দাবি করা অ্যাডভোকেটকে মেরে আদালত থেকে বের করে দেওয়ার ঘটনা সাজানো বলে দাবি করেছেন ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

শুক্রবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর আদলতের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ফারুক ফারুকী বলেন, আমির হোসেন আমুর আইনজীবী দাবি করা আইনজীবীকে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী মারধর করেনি প্রকৃতপক্ষে গতকাল আমির হোসেন আমুর পক্ষে আদালতে একাধিক ওকালতনামা দেওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে আদালতে বিশৃঙ্খলা দেখা দেয়। এরপর একটি পক্ষ তাকে আদালত থেকে বের করে দেয়।

তিনি বলেন, আইনজীবী দাবি করে কথিত ওই আইনজীবী যে বক্তব্য দিয়েছেন প্রকৃতপক্ষে সে আমুর আইনজীবী নয় বলে জানিয়েছেন তার আইনজীবীরা। দেশবাসীকে ভুল বুঝাতে পরিকল্পিতভাবে এমন ঘটনার সৃষ্টি করা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মহানগর হাকিম শাহিন রেজার আদালতে আমির হোসেন আমুর রিমান্ড মঞ্জুরের পক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

এরপর আসামিপক্ষ শুনানি শুরু করলে পাবলিক প্রসিকিউটরের বক্তব্যটি রাজনৈতিক বলে মন্তব্য করেন আমুর পক্ষের আইনজীবী স্বপন রায় চৌধুরী। তখন উত্তেজিত হয়ে আদালতে উপস্থিত একদল আইনজীবীরা তাকে মারধর শুরু করেন। মারধরের ঘটনায় তিনি আদালতের দরজার সামনে পড়ে যান। একপর্যায়ে তাকে লাথি মারা হয়। এরপর কয়েকজন আইনজীবী তাকে তুলে আদালত থেকে নিরাপদে বের করে দেন। পরে সাংবাদিকদের সামনে এ ঘটনার বিচার দাবি করেন তিনি।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমুর আইনজীবীর ওপর হামলার ঘটনা সাজানো : পিপি

আপডেট সময় ০৫:৩৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪