ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

হোয়াইট হাউজের প্রথম নারী চিফ অব স্টাফ সুসি উইলস

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসি উইলসকে বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সদ্য নির্বাচিত রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। ৬৭ বছর বয়সী সুসি হবেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ। শুক্রবার (৮ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বৃহস্পতিবার (৭ নভেম্বর) সুসির নাম ঘোষণা করেন ট্রাম্প। ট্রাম্পের নির্বাচনী প্রচার কার্যক্রম-সংক্রান্ত দুই ব্যবস্থাপকের একজন সুসি।

২০২৫ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। শপথ গ্রহণের আগেই ট্রাম্প প্রশাসন সাজানোর কাজ সারবেন। গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের জন্য পছন্দের ব্যক্তিদের বাছাই করার অংশ হিসেবে প্রথম তিনি সুসির নাম ঘোষণা করলেন।

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বাররক্ষক (গেটকিপার) হিসেবে কাজ করেন। এটি অত্যন্ত প্রভাবশালী একটি পদ। সুসি হোয়াইট হাউসের কর্মীদের পরিচালনা করবেন। প্রেসিডেন্টের বিভিন্ন কাজের সময়সূচি নির্ধারণ করবেন। সরকারের অন্যান্য বিভাগ ও আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন তিনি।

এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, সুসি বলিষ্ঠ, স্মার্ট, উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন ব্যক্তি। সর্বজনীনভাবে প্রশংসিত ও শ্রদ্ধাভাজন একজন মানুষ। তিনি যুক্তরাষ্ট্রকে গৌরবান্বিত করবেন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

আপলোডকারীর তথ্য

৮ দিনেই ৬০০ কোটির ক্লাবে রজনীকান্তের ‘জেলার ২’

হোয়াইট হাউজের প্রথম নারী চিফ অব স্টাফ সুসি উইলস

আপডেট সময় ০২:০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪