ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের মোহাম্মদপুরে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮

ট্রাম্পের জয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে বড় কোনো পরিবর্তন হবে না: তৌহিদ হোসেন

আকাশ জাতীয় ডেস্ক :

ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে বড় পরিবর্তন হবে না বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনও প্রভাব পড়বে কি না, জানতে চাওয়া হয় তৌহিদ হোসেনের কাছে। জবাবে তিনি বলেন, আমাদের স্পেকুলেট (অনুমান) করার প্রয়োজন নেই। আগামী দুই-তিন মাস দেখি।

উপদেষ্টা বলেন, দুই মাস সময়তো আছে। তারপর তিনি দায়িত্ব নেবেন। দায়িত্ব নেওয়ার পর কী কী পদক্ষেপ নেন সেই অনুযায়ী আমাদের তিনি তো বলেননি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করবেন বা খারাপ করবেন, কিছুই বলেননি।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শুধু যে দলের ভিত্তিতে হয়, তা তো না। আমাদের সঙ্গে বাইডেন প্রশাসনের যেসব বিষয় নিয়ে আলাপ চলছিল বা তাদের যেসব চাওয়া ছিল বা নেগোসিয়েশন হচ্ছিল সেগুলো পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ছিল।

তিনি বলেন, ট্রাম্প প্রশাসন এবং বাইডেন প্রশাসনের মাঝে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনও পরিবর্তন হবে, তা আমি মোটেও মনে করি না। আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তারপর দেখা যাবে কী হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের জয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কে বড় কোনো পরিবর্তন হবে না: তৌহিদ হোসেন

আপডেট সময় ০৯:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪