ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এরশাদের জাতীয় পার্টি একটি ভুয়া রাজনৈতিক দল : খোকন

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, এরশাদের জাতীয় পার্টি একটি ভুয়া রাজনৈতিক পার্টি, তারা এই আওয়ামী লীগ সরকারের শাসন, শোষণ, দুঃশাসনের সকল অপকর্মের সঙ্গী। তারাই এই সরকারকে টিকিয়েছে।

বুধবার সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর কাজী আবুল হাসেম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হাজীপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, ডামি নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা সরকার। দেশে নতুন করে স্বাধীনতা এসেছে, তবে ভোটাধিকার আসেনি। তাই দ্রুত সময়ে নির্বাচনের রোডম্যাপ দিন, জনগণ নির্বাচনের রোডম্যাপ চায়, নইলে সড়কে নেমে আসবে।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা সাংবিধানিক সংকট সৃষ্টি করে ক্ষমতায় আসতে চায়, সেই সুযোগ আর হবে না। জনগণ এবং গণতন্ত্রের প্রতি বিএনপির বিশ্বাস আছে পেছনের দরজা নয়, জনগণের ম্যানডেট নিয়েই ক্ষমতায় আসবে।

হাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য জাহিদুল ইসলাম সরকারের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক উদ্দিন ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শহর বিএনপির সাবেক সভাপতি গোলাম কবির কামাল, হাজীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল হান্নান সরকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এরশাদের জাতীয় পার্টি একটি ভুয়া রাজনৈতিক দল : খোকন

আপডেট সময় ১০:৪১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪