ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিপ্লবের নতুন নতুন দোকান খোলা হচ্ছে : নুর

আকাশ জাতীয় ডেস্ক :

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, বিপ্লবের নতুন নতুন দোকান খোলা হচ্ছে। নতুন নতুন তাত্ত্বিক তৈরি হচ্ছে। কিছু মানুষ গণ-অভ্যুত্থানে সামনে ছিল বলে তারা যা ইচ্ছা তাই বলবে, আমরা সেটা মেনে নেব না।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে সামনের কাতারে থাকা কিছু মানুষ যা ইচ্ছা তাই বলবে তা মেনে নেওয়া হবে না।
এসময় গণ-অধিকার পরিষদের সভাপতি বলেন, ৫ আগস্টের পর বিপ্লবী সরকার গঠনের অবাধ সুযোগ ছিল। কিন্তু ছাত্ররা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি।

অন্তর্বর্তী সরকার ৩ মাসে প্রশাসন থেকে ৩ হাজার ফ্যাসিস্টও সরাতে পারেনি অভিযোগ করে নুর বলেন, গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে আশা করি।

রাষ্ট্রপতির পদত্যাগ জাতীয় পর্যায়ের রাজনৈতিক ঐকমত্য ছাড়া সম্ভব নয় মন্তব্য করে নুর বলেন, সরকারের প্রতি আহ্বান থাকবে রাজনৈতিক দলের পরামর্শ ছাড়া যেন তারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেয়, তাহলে বড় সংকট তৈরি হবে।

নুরুল হক নুর বলেন, সংঘাতকে আমরা সমর্থন করি না। কিন্তু যেখানে আওয়ামী লীগের জায়গা নেই, সেখানে জাতীয় পার্টিরও জায়গা নেই। প্রশাসন কেন জাপা অফিস বন্ধ করে দেয় না?

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিপ্লবের নতুন নতুন দোকান খোলা হচ্ছে : নুর

আপডেট সময় ১১:৩৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪