ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে ষড়যন্ত্র চালানো হচ্ছে : এ জেড এম জাহিদ

আকাশ জাতীয় ডেস্ক :

অন্তর্বর্তী সরকার যাতে ঠিকমতো দায়িত্ব পালন না করতে পারে সে জন্য ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেন তিনি।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকার যাতে ঠিকমতো দায়িত্ব পালন করতে না পারে, তারা যেন ব্যর্থ হয় সেজন্য ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তারা লুণ্ঠিত ও বিভিন্ন ধরনের অস্ত্রের লাইসেন্স নিয়ে আজকে নামে-বেনামে বিভিন্ন সংগঠনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের একটাই উদ্দেশ্য বিশৃঙ্খলা সৃষ্টি করা।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। বিএনপির গঠনতন্ত্রেও লেখা আছে জাতীয় গণ ঐক্যই বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষাকবচ। সেই লক্ষ্যে ৭ নভেম্বর উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।

এ জেড এম জাহিদ হোসেন জানান, আগামী ৬ নভেম্বর (বুধবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করবে বিএনপি। পরদিন ৭ নভেম্বর (বৃহস্পতিবার) জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে সর্বস্তরের নেতাকর্মী তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া ৮ নভেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে জাতীয় র‌্যালি অনুষ্ঠিত হবে।

বিএনপির এই নেতা বলেন, ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐক্য কতটা ব্যাপক হতে পারে তা ৮ নভেম্বর প্রমাণ করবে ঢাকার মানুষ। বিএনপির ঢাকার সর্বস্তরের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেবেন। আমরা এটিকে এমন একটি র‌্যালিতে পরিণত করতে চাই, যেটি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের কথা মনে করিয়ে দেবে।

আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে ষড়যন্ত্র চালানো হচ্ছে : এ জেড এম জাহিদ

আপডেট সময় ০৫:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪