ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকার ৮০ দিনে তিনটি ভালো কাজ করেছে : মান্না

আকাশ জাতীয় ডেস্ক :

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গত ৮০ দিনে তিনটি ভালো কাজ করেছে। রেমিট্যান্সের সংকট নিরসনে কাজ করে দেশের অর্থনীতি যেন ঘুরে দাঁড়াতে পারে সে ব্যবস্থা করেছে। তিন বিলিয়ন ডলারের মতো বাংলাদেশ ব্যাংকের ঋণ শোধ করতে পেরেছে এবং দুবাইতে যারা আটক ছিলেন ড. ইউনূস এক ফোনকল দিয়ে তাদের মুক্ত করতে পেরেছেন।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘অন্তর্বর্তী সরকারের ৮০ দিন-গতিমুখ ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

নির্বাচনি ব্যবস্থার সংস্কার দরকার জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, মানুষ যেন নিজেদের পছন্দমতো ভোট দেয়। সরকারের প্রথম কাজ থাকবে দ্রুততার সঙ্গে নির্বাচন দেওয়া। এতে যত সময় লাগবে সব দলের সে সময়টুকু এ সরকারকে দেওয়া দরকার।

তিনি আরও বলেন, এ সরকার ধান্দাবাজ, ক্ষমতায় থাকতে চায় এমনটা আমি মনে করি না। ভোটের রোডম্যাপ তৈরি করতে হবে। যতদিন পর্যন্ত নির্বাচন না হয় রাজনৈতিক দলগুলোকে ধৈর্য্য ধরতে হবে। তবে রাষ্ট্রপতিকে হটানোর বিষয়ে ছাত্রদের মুভমেন্টগুলো খুব ভালো ম্যাসেজ দেয় না।

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, এই সরকারের ব্যর্থতা আমরা চাই না। সরকার যাতে বোঝে সেটা চাইছি। দেশের মানুষের মনের আকুতি মোতাবেক জাতীয় ঐক্য নিয়ে সরকার যেন কাজ করে এটাই আহ্বান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সরকার ৮০ দিনে তিনটি ভালো কাজ করেছে : মান্না

আপডেট সময় ১১:৫১:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪