ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, আটক দেড়শতাধিক

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১৫০জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতদের উখিয়া ডিগ্রী কলেজে নিয়ে আসা হয়েছে।

কক্সবাজারে উখিয়া কুতুপালং, বালুখালী ও থাইংখালীর নতুন রোহিঙ্গা ক্যাম্পে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য উখিয়া ডিগ্রী কলেজ মাঠে আনা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফরুজুল হক টুটুল এই অভিযানের কথা নিশ্চিত করে জানিয়েছেন, প্রতিটি রোহিঙ্গা শিবিরে গোয়েন্দা নজরদারি আছে। কিছু ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পে রাতের বেলা সন্দেহজনক চলাফেলা করে আসছিলো। রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেড়শতাধিক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই করা হবে।

উখিয়া থানার ওসি (তদন্ত) মো. কায়কিসলু জানিয়েছেন, রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার স্বার্থে ত্রাণ দিতে আসা ব্যক্তিদের আগামীকাল থেকে বিকাল ৫টার মধ্যে ক্যাম্প ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, আটক দেড়শতাধিক

আপডেট সময় ০৫:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭