ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেহেরপুরে আপন জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

আকাশ জাতীয় ডেস্ক:  

মেহেরপুরে কাসারীপাড়ার আপন জুয়েলার্সে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা রাতের আঁধারে জুয়েলার্সের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে।

এরপর নগদ আড়াই লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণের গহনা চুরি করে পালিয়ে যায়। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী মহাদেব কুমার পাত্র জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে গহনা বিক্রির আড়াই লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালঙ্কার দুটি সিন্দুকে তালাবদ্ধ রেখে দোকান বন্ধ করে বাড়িতে যান। আজ শনিবার সকালে দোকান খুলে দেখেন, জুয়েলার্সের দেয়াল ভাঙা। ধারণা করা হচ্ছে- চোরেরা দোকানে রাখা সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। এরপর দুটি সিন্দুক ভেঙে সব টাকা ও গহনা চুরি করে পালিয়েছে।

বিষয়টি মেহেরপুর থানা পুলিশকে জানানো হয়েছে বলে তিনি জানান।

সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরওয়ারসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

মেহেরপুর স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মোমিন বলেন, শহরের প্রাণকেন্দ্রে স্বর্ণের দোকান চুরি। বারবার এ ধরনের চুরির ঘটনা খুব দুঃখজনক।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বিশেষ করে স্বর্ণের দোকানগুলোর ওপর রাতের টহল পুলিশের বিশেষ নজর দেওয়া উচিত।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মেসবাহ উদ্দীন আহম্মেদ জানান, ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চোরদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেহেরপুরে আপন জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

আপডেট সময় ০৬:২৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২