ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চিলির আকাশে রহস্যময় মেঘ, কারণ ঘিরে ধোঁয়াশা

আকাশ নিউজ ডেস্ক:   

চিলির আকাশে হঠাৎ দেখা গেল রহস্যময় বেগুনি রঙয়ের মেঘ। আর এটি দেখে স্তম্ভিত স্থানীয় বাসিন্দা থেকে প্রশাসন।

লাতিন আমেরিকার এই দেশের আকাশে বেগুনি রঙয়ের মেঘের আবির্ভাব হতেই শোরগোল পড়ে গিয়েছে সেখানে। পোজো আলমন্তে শহরের ওপরে কিছু অংশ জুড়ে এমনই রঙিন মেঘ লক্ষ করেন স্থানীয়রা। আল ডিয়া নামে এক সংবাদমাধ্যমে এই রঙিন মেঘের বিষয়টি প্রকাশ করা হয়েছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় প্রশাসন এই রঙিন মেঘের রহস্যের সন্ধান শুরু করেছে। পোজো আলমন্তে শহরের কাছে একটি খনি আছে। তার ঠিক ওপরেই এই মেঘের দেখা মিলেছে।

স্থানীয় পরিবেশ দপ্তরের কর্মকর্তা এমানুয়েল ইবারা দাবি করেছেন, খনির কোনও বুস্টার পাম্পের বিকল হওয়ার কারণে তার থেকে সৃষ্ট ধোঁয়ায় এই আস্তরণ তৈরি হয়েছে। তবে বিষয়টি ভাল ভাবে খতিয়ে দেখা হচ্ছে, এর পিছনে প্রাকৃতিক কোনও কারণ আছে কি না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চিলির আকাশে রহস্যময় মেঘ, কারণ ঘিরে ধোঁয়াশা

আপডেট সময় ১২:৪৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২