ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গৌরনদীতে ৩ সন্তানের বিধবা জননীকে ধর্ষণের পর হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নিখোঁজের একদিন পর বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ চাঁদশী গ্রামের পানেরবরজ থেকে মঙ্গলবার দুপুরে এক বিধবার লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বিধবাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

স্থানীয় চাঁদশী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য দিলীপ ভদ্র নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, ওই গ্রামের মৃত শুকদেব দেউরীর স্ত্রী তিন সন্তানের জননী পাপরী দেউরী (৩৩) দীর্ঘদিন থেকে বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর সেরালস্থ গ্রামের বাড়িতে ঝিয়ের কাজ করে আসছিলেন।

ইউপি সদস্য আরো জানান, সোমবার সকালে পাপরী দেউরী দুধ বিক্রির জন্য বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালে স্থানীয় মঙ্গল সরদার নিকুঞ্জ পান্ডের পান বরজের পাশে ঘাস কাটতে গিয়ে বরের মধ্যে অর্ধউলঙ্গ এক নারীর লাশ দেখে চিত্কার শুরু করে।

গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত পাপরী দেউরীর লাশের সুরতহাল করে দুপুর দুইটার দিকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিধবা পাপরী দেউরীকে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্য করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গৌরনদীতে ৩ সন্তানের বিধবা জননীকে ধর্ষণের পর হত্যা

আপডেট সময় ১১:৫২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০১৭