ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিলেন কিরন

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমকে বরখাস্তের পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আসাদুর রহমান কিরন। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্যানেল মেয়র হিসেবে আসাদুর রহমান কিরনসহ তিনজনকে প্যানেল মেয়র মনোনীত করা হয়।

রবিবার দুপুরে দায়িত্ব গ্রহণ করে কিরণ বলেন, ‘শহরে জমি অধিগ্রহণ ছাড়া যাদের ক্ষতি করা হয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কথা বলে। নগরবাসীর প্রত্যাশা বাস্তবায়নে অনুপযোগী রাস্তাগুলোর উন্নয়ন করার আশ্বাস দেন কিরন। এর আগে বিদায়ী মেয়রের বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করেন উপস্থিত নেতারা।

দায়িত্ব গ্রহণের আগে মেয়র জাহাঙ্গীরকে সিটি করপোরেশনে অবাঞ্চিত ঘোষণা করেন এবং নগর ভবন থেকে তার ছবি নামিয়ে ফেলেন উপস্থিত নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, মহানগর যুবলীগ আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, আয়েশা আক্তারসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিলেন কিরন

আপডেট সময় ০৯:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১