ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হলো ‘ছাত্রী চানখাঁরপুলে ৬ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ,দোষী অনেকে তালিকা থেকে বাদ সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর ‘অনন্তকাল’ যুদ্ধ চালানোর মতো অস্ত্রের মজুত আমেরিকার আছে : ট্রাম্প তেহরান ও বৈরুতে হামলার দাবি ইসরায়েলের গলাকাটা অবস্থায় ইকোপার্কের জঙ্গলে হাঁটা শিশুটি মারা গেছে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০ ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল

জেনারেটরের বিদ্যুতে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ!

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ভারতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে যাতে বিদ্যুৎ বিভ্রাট না হয় তাই জেনারেটরের সাহায্য নেওয়া হচ্ছে! মুহূর্তটির কথা ভাবুন তো একবার- মাঠে চলছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল। দর্শক ভরা গ্যালারিতে টান টান উত্তেজনা। এর মধ্যেই অন্ধকার হয়ে গেল স্টেডিয়াম! কারণ বিদ্যুৎ উধাও। কী পরিস্থিত হতে পারে? এটা কেবল একটি দৃশ্যের কল্পনা নয়; বাস্তবভিত্তিক আশংকা।
অতীত থেকে শিক্ষা নিয়েই আসন্ন যুব বিশ্বকাপের জন্য জেনারেটারের ভাবনা। যে ঘটনাটি থেকে এই আশঙ্কা করছে ফিফা, সেটা ঘটেছিল ২০০৪ সালে। যুবভারতীতে খেলা চলছিল ভারত বনাম জাপানের। আচমকাই অন্ধকার হয়ে যায় ভারতীয় ফুটবলের পীঠস্থান। ফিফা কিন্তু ভুলে যায়নি সেই ঘটনা। যদিও ভারতের বিদ্যুৎ দপ্তরের উর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমের কাছে বলেছেন, `যুব বিশ্বকাপের জন্য বিদ্যুৎ সরবরাহ অবকাঠামো ঢেলে সাজা হয়েছে। যদি কোনো কারণে বিদ্যুৎ বিভ্রাট হয় তাহলে মুহূর্তের মধ্যে অন্য লাইন দিয়ে বিদ্যুৎ চলে আসবে।
তবে এই আশ্বাসে আস্থা রাখতে পারেনি ফিফা। তারা কোনো ঝুঁকি নিতে রাজি নয়। যুব বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বিশ্ব জুড়ে সম্প্রচারিত হবে। তাই নিজস্ব উদ্যোগেই কলকাতায় দুটি শক্তিশালী জেনারেটর নিয়ে আসছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। জানা গেছে সবগুলো ম্যাচেই জেনারেটরের সাহায্যে বিদ্যুতের ব্যবস্থা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হলো ‘ছাত্রী

জেনারেটরের বিদ্যুতে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ!

আপডেট সময় ০৪:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭