ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসপাতালে গলার মালা ছিনতাই, ২ নারী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

ডাক্তার দেখাতে এসে অপেক্ষায় থাকাবস্থায় গলার স্বর্ণের মালা কৌশলে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে দুই নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

পুলিশ ১৮ ঘণ্টার মধ্যে তদন্ত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। হাসপাতাল ও থানা সূত্রে জানা যায়, উপজেলার রায়েদ ইউনিয়নের বড়হর মারুলিয়াপাড়ার জালালউদ্দিন বেপারীর স্ত্রী আম্বিয়া বেগম (৫৫) বুধবার দুপুরে তার পুত্র সেলিম বেপারী ও কন্যা হামিদাকে সঙ্গে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

হাসপাতালের ডাক্তার মামুনুর রহমানের সেবাপ্রার্থী বেশি হওয়ায় তারা নিবন্ধন করে চেম্বারের সামনে অপেক্ষা করছিলেন।

এ সময় অনেক লোকের ভিড়ের মাঝে কালো বোরকা পরিহিত দুই নারী আম্বিয়া বেগমের গলার চেইন টান দিয়ে ছিঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টের পেয়ে আশপাশের লোকজন সামছুন্নাহার (২৫) এবং নিলুফা বেগম (৩৫) নামে দুই নারীকে আটক করেন।

পরে আম্বিয়ার পুত্র সেলিম বেপারী বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন।

থানার এসআই মো. আনোয়ার হোসেন (তদন্ত) জানান, থানা হেফাজতে থাকা দুই নারী ছিনতাইকারীকে উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞাসাবাদ করলে তারা পরস্পর যোগসাজশে চুরি করে বলে জানায়। পরে ১৮ ঘণ্টার মধ্যে মামলার তদন্ত সমাপ্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাসপাতালে গলার মালা ছিনতাই, ২ নারী গ্রেফতার

আপডেট সময় ০৯:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১