ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তালেবানের হাতে ‘গৃহবন্দি’ হামিদ কারজাই ও আবদুল্লাহ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

তালেবান যোদ্ধারা আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও জ্যেষ্ঠ নেতা আব্দুল্লাহ আব্দুল্লাহকে গৃহবন্দি করে রেখেছেন বলে খবর পাওয়া গেছে।

তাদের বাইরে যাওয়ার অনুমতি নেই। তবে তারা শুধু নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছেন। স্থানীয় বার্তা সংস্থা খামা প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সূত্রের বরাতে খবরে বলা হয়, বর্তমান আবদুল্লাহর বাড়িতে রয়েছেন হামিদ কারজাই।

তালেবানরা এবার আফগানিস্তান নিয়ন্ত্রণ নেওয়ার পর বিজয় উদযাপন করেনি। বিভিন্ন জাতিগোষ্ঠীর মিলিত সরকার গঠনের লক্ষ্যে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে।

নারী স্বাধীনতাসহ কৌশলগত বিভিন্ন বিষয়ে মডারেট ফেস নিয়ে আবির্ভূত হয়েছে। যদিও তারা বলছে, শরিয়া কাঠামোর বাইরে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু তারা বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করছে।

বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, জ্যেষ্ঠ নেতা আব্দুল্লাহ আব্দুল্লাহ ও ধর্মীয় নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের সমন্বয়ে গঠিত ‘হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকন্সিলিয়েশন’-এর সঙ্গে আলোচনা মূলত বহির্বিশ্বে স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে তালেবানের প্রচেষ্টার অংশ বলে মনে হচ্ছে।

প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যাওয়ার পর হামিদ কারজাই, আবদুল্লাহ আবদুল্লাহ ও সাবেক প্রধানমন্ত্রী গুলবুদিন হেকমেতিয়ার তালেবান নেতৃত্ব ও উপজাতীয় প্রবীণদের সঙ্গে ঘন ঘন বৈঠক করে যাচ্ছেন।

দেশটির চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় ভবিষ্যতে সরকার গঠনে তালেবানদের পরিকল্পনা অনুসারে তারা ১২ সদস্যের গ্র্যান্ড কাউন্সিল তৈরি করেছেন। নতুন সরকারে এই তিন রাজনীতিক থাকবেন কিনা তা অবশ্য স্পষ্ট নয়।

তালেবানরা এখনও নতুন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে সবাইকে নিয়ে সরকারের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে বারবার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তালেবানের হাতে ‘গৃহবন্দি’ হামিদ কারজাই ও আবদুল্লাহ

আপডেট সময় ০১:০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১