ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের টেনেসিতে ভয়াবহ বন্যায় নিহত ২২

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের অঙ্গরাজ্য টেনেসিতে বন্যায় ২২ জন নিহত হয়েছেন। এখনও ডজনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

খবরে বলা হয়, রোববার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, সড়ক, মোবাইল টাওয়ার এবং টেলিফোন লাইন।

হামফ্রেইস কাউন্টির শেরিফ ক্রিস ডেভিস বলেন, বন্যায় ২২ জনের মৃত্যু হয়েছে।

নিহতদের মধ্যে ডেভিসের এক বন্ধুও রয়েছেন বলে জানা যায়। ডেভিস বলেন, বন্যায় আমার এক বন্ধু নিহত হয়েছে। যদিও এটা মেনে নেওয়া কঠিন।

শেরিফ জানান, নিখোঁজদের মধ্যে হাফ ডজনের মতো শিশু রয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে খবরে বলা হয়, তীব্র ঝড় হারিকেনে রূপ নেওয়ার পর দ্রুতগতিতে পানির উচ্চতা বেড়ে যাওয়ার কারণে মানুষ নিরাপদ স্থানে সরে যেতে পারেনি। উদ্ধার অভিযান চলছে এবং কর্তৃপক্ষ ওই এলাকায় রাত্রীকালীন কারফিউ জারি করেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, শনিবার থেকে পরের ২৪ ঘণ্টারও কম সময়ে হামফ্রেইস কাউন্টিতে ৪৩০ মিলিমিটারের (১৭ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্রের টেনেসিতে ভয়াবহ বন্যায় নিহত ২২

আপডেট সময় ১১:৪৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১