ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেক্সিকোতে হারিকেন ‘গ্রেসের’ আঘাতে ৮ জনের মৃত্যু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মেক্সিকোতে হারিকেন গ্রেসের আঘাতে আটজনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরও তিনজন।

রোববার (২২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। স্থানীয় সময় শনিবার (২১ আগস্ট) দিনের প্রথম ভাগে মেক্সিকোর পূর্বাঞ্চলীয় উপকূলে ক্যাটাগরি ৩ শক্তি নিয়ে আঘাত হানে সামুদ্রিক ঝড়টি।

এর আঘাতে মারা যাওয়া আটজনের মধ্যে সাতজনই ভেরাক্রুজ রাজ্যের জালাপার বাসিন্দা। অন্যজন পোজারিকার।

এ ঘটনায় মেক্সিকোর জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে, আঘাতের সময় গ্রেসের বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় অন্তত ১২০ কিলোমিটার। এদিকে প্রবল বর্ষণ ও জলোচ্ছ্বাসের কারণে বিভিন্ন এলাকায় পানি জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যার ফলে ভূমিধসের সম্ভবনা রয়েছে।

ভেরাক্রুজের গভর্নর কুইতলাহুক গার্সিয়া জিমেনজি এক সংবাদ সম্মেলনে বলেন, ভেরাক্রুজ, পুয়েবলা, টাক্সালা, হিডালগো, নরদার্ন, কুয়েরেত্রো ও পূর্বাঞ্চলীয় স্যান পোতোসি এলাকাগুলো সপ্তাহজুড়ে বন্যা ও ভূমিধসের হুমকিতে থাকতে পারে। আগামী দিনগুলোতে এসব এলাকায় ৬ থেকে ১২ ইঞ্চি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখিত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি থাকবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই আমরা স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছি। গ্রেসের আঘাতে দেশটিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেক্সিকোতে হারিকেন ‘গ্রেসের’ আঘাতে ৮ জনের মৃত্যু

আপডেট সময় ১২:০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১