ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

ঘণ্টায় ১৬ লক্ষ কিমি বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌর ঝড়!

আকাশ নিউজ ডেস্ক:

১৬ লক্ষ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় ধেয়ে আসছে পৃথিবীর দিকে এক শক্তিশালী সৌর ঝড়। স্পেসওয়েদার ওয়েবসাইট এমনটাই জানিয়েছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

বলা হচ্ছে, আজ অথবা কাল সোমবার এই ঝড় আছড়ে পড়বে পৃথিবীর উপর। সূর্যের বায়ুমণ্ডল থেকে এই ঝড়ের উত্পত্তি। এই ঝড়ের ফলে দুর্দান্ত দৃশ্য দেখা যাবে উত্তর এবং দক্ষিণ মেরু থেকে। নাসার দাবি, এই দ্রুত গতির ঝড়ের জেরে স্যাটেলাইট সিগন্যাল বিঘ্নিত হতে পারে। যার জেরে জিপিএস এবং মোবাইল সিগনালে বিঘ্ন ঘটতে পারে।

গেল মে মাসেই বিজ্ঞানীরা দাবি করেন যে ঘুম থেকে জেগে উঠেছে সূর্য। সেই সময় কয়েক লক্ষ টন প্রচণ্ড গরম গ্যাস সূর্য থেকে ছড়িয়ে পড়ে। সৌর ঝড়ের সময় সূর্য থেকে ছড়িয়ে পড়া গরম গ্যাসে ইলেকট্রিক চার্জ যুক্ত গ্যাস রয়েছে যেখান থেকে সৃষ্টি হয় চৌম্বকীয় তরঙ্গ।

উল্লেখ্য, তবে এই সৌর ঝড়ের জেরে বিশ্বের বেতার, জিপিএসের উপর প্রভাব পড়তে পারে বলে বিজ্ঞানীদের আশঙ্কা। কিন্তু এর ফলে সরাসরি পৃথিবীতে কোনও প্রভাব সরাসরি পড়ার সম্ভাবনা কম বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

ঘণ্টায় ১৬ লক্ষ কিমি বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে সৌর ঝড়!

আপডেট সময় ০৬:০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১