ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জামায়াতের সঙ্গে বিএনপির বৈঠক

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয়তাবাদী দল বিএনপি বৈঠক ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর সঙ্গে করেছে। রাজধানীর উত্তরায় আগামী নির্বাচন ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে দলগত অবস্থান জানতে এ বৈঠক হয়েছে বলে উভয় দলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

মঙ্গলবার রাত ৮টা থেকে শুরু হয়ে দেড় ঘণ্টাব্যাপী চলে এ বৈঠক। এতে উভয় দলের শীর্ষ পর্যায়ের দুই নেতাসহ জামায়াতের সাবেক এক এমপি উপস্থিত ছিলেন।

বিএনপির দায়িত্বশীল নেতারা মনে করেন, জামায়াতের বর্তমান শীর্ষ নেতারা নিজেদের রক্ষায় উভয় কূল রক্ষা করে চলছে। জামায়াত বিএনপির সঙ্গে জোটবদ্ধ অবস্থায় থাকলেও গোপনে ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ একাধিক ব্যক্তির সঙ্গেও নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। এছাড়া তারা অভিযোগ করেন, সম্প্রতি ক্ষমতাসীনদের সঙ্গে জামায়াত নেতৃত্বের একটি বৈঠকও হয়েছে বলে গুঞ্জন রয়েছে।

দুই দলেরই ঘনিষ্ঠ ওই সূত্র জানায়, জামায়াতের অবস্থান জানতেই বিএনপির চাহিদা অনুযায়ী বৈঠকটি হয়েছে। দলটির চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী এ বৈঠক হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জামায়াতের সঙ্গে বিএনপির বৈঠক

আপডেট সময় ০৫:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭