ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধনাঢ্য ব্যক্তিদের মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জাফরুল্লাহর

আকাশ জাতীয় ডেস্ক:

দেশের ধনাঢ্য ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার (৮ জুন) দুপুরে ধানমন্ডিতে ডা. সারওয়ার মাহবুব তার মা মরহুমা রেজিনা বেগমের চল্লিশার (চেহলাম) টাকা গণস্বাস্থ্যের ডায়ালাইসিস সেন্টারে দান গ্রহণকালে তিনি এ আহ্বান জানান।

নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কমিউনিটি নেয়াখালী মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. সারওয়ার মাহবুব তার মা রেজিনা বেগমের চল্লিশার পুরো টাকা গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তায় জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর কাছে দেন।

এসময় ডা. জাফরুল্লাহ বলেন, প্রয়াত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের একামাত্র সন্তান শিল্পী (গায়িকা) জয়িতা গত ২৩ মে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে দরিদ্রদের চিকিৎসার জন্য দান করে প্রথম উদারণ সৃষ্টি করেন। তারই ধারাবাহিকতায় মিসেস শিরিন শাহাব ও ফারিহান রহমান তাদের পরিবারের পক্ষ থেকে মা নিলুফার চৌধুরীর চল্লিশার (চেহলাম) পুরো টাকা গণস্বাস্থ্যের নগর ডায়ালাইসিস সেন্টারে দান করেন। একই ধারাবাহিকতায় সহকারী অধ্যাপক ডা. সারওয়ার মাহবুব তার মায়ের চল্লিশার পুরো টাকা দান করলেন। আমরা গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরো বলেন, সহকারী অধ্যাপক ডা. সারওয়ার মাহবুব এই টাকা অনুদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তার পরিবার প্রতি কর্তব্য পালন করেছেন। এ দানের টাকায় অসহায় হতদরিদ্র মানুষের গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে কিডনি ও ডায়ালাইসিসের চিকিৎসা করা হয়। গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারে সব দান আয়কর মুক্ত।

ডা. জাফুরুল্লাহ চৌধুরী দেশের ধনাঢ্য ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়কারী ডা. খোন্দকার মুহিব উল্লাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধনাঢ্য ব্যক্তিদের মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জাফরুল্লাহর

আপডেট সময় ০৭:১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১