ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিক্রি শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্প মূল্য সরবরাহের লক্ষ্যে রোববার থেকে সরকারিভাবে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা পর্যায়ে ৩০ টাকা কেজি দরে মোটা চাল বিক্রি হচ্ছে।

একজন ক্রেতা ৫ কেজি করে চাল নিতে পারবেন। সরকার মনে করছে, ওএমএসের চাল বিক্রি শুরু হওয়ায় খোলা বাজারে চালের দাম কমে আসবে।

খাদ্য অধিদফতরের রেশনিং ডিপার্টমেন্টের চিফ কন্ট্রোলার তপন কুমার দাশ বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে অপেক্ষাকৃত কম দামে চাল সরবরাহের জন্য আজ সকাল থেকে সারাদেশে ওএমএসের চাল বিক্রি শুরু হয়েছে। আশা করছি এতে খোলা বাজারে চালের দাম কমে আসবে।’

তিনি জানান, মোট ৮০৬টি ওএমএস সেন্টারে পুরোদমে চাল বিক্রি করা হবে। এর মধ্যে বন্যাকবলিত ১৭৯টি এলাকার মানুষ কম দামে এই চাল পাবেন। রাজধানীর ১০৯টি ওএমএস সেন্টারে চাল পাওয়া যাবে।

উল্লেখ্য, গত কয়েকদিনে বাজারে চালের দাম বেড়ে গেছে। এর প্রেক্ষিতে সরকার ওএমএস’র চাল বিক্রির উদ্যোগ নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

৩০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিক্রি শুরু

আপডেট সময় ০১:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭