ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শনিবার দুপুরে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯১১ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য তাকে বিদায় জানান।

ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল পাঁচটায় আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। সেখানে কয়েক ঘণ্টা যাত্রাবিরতির পর ইতিহাদ এয়ারলাইন্সের ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় রবিবার সকাল ৯টা ২০মিনিটে শেখ হাসিনাকে বহনকারী বিমানটি নিউইয়র্কের জন এফ কেনেডী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।

সেখানে উষ্ণ অভ্যর্থনা জানানোর পর মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ম্যান হাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে নিয়ে যাওয়া হবে। জাতিসংঘ অধিবেশনে যোগদানকালে নিউইয়র্কের এই হোটেলেই অবস্থান করবেন শেখ হাসিনা। এছাড়া ২১ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

বক্তব্যে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের ওপর চলমান নিপীড়নের বিষয়টি তুলে ধরে তা সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা চাইবেন। রোহিঙ্গা সমস্যার মূল কারণগুলো তুলে ধরে এর আশু সমাধানে বাংলাদেশের প্রস্তাবগুলো জাতিসংঘে উত্থাপন করবেন তিনি।

২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে সড়কপথে ভার্জিনিয়ার উদ্দেশে রওয়ানা হবেন শেখ হাসিনা। সেখান থেকে ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশে রওয়ানা হবেন। ২ অক্টোবর দেশে ফিরবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭