ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতিসংঘের অধিবেশনে শেখ হাসিনার যোগদান নিয়ে ব্রিফিং

অাকাশ জাতীয় ডেস্ক:

আমেরিকায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে ৭২তম সাধারণ অধিবেশনে যোগদানের বিষয়ে ব্রিফিং করে জানিয়েছেন, এবারের অধিবেশনে রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অর্জন আমাদের জন্য অত্যন্ত জরুরি।

তিনি আরো জানান, সে আলোকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বসভায় জোরালো বক্তব্য উপস্থাপন করবেন। বাস্তবতার আলোকে এ সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্যে কিছু প্রস্তাবও পেশ করবেন। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে শেখ হাসিনা ৫২ সদস্যবিশিষ্ট বাংলাদেশ সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। পররাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন বলে জানান রাষ্ট্রদূত মাসুদ।

জাতিসংঘের অধিবেশনে যোগদানের ফাঁকে ১৯ সেপ্টেম্বর প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনা সমাবেশে বক্তব্য দেবেন শেখ হাসিনা। এছাড়া আগামী ১৮-২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে অংশগ্রহণ করতে শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতিসংঘের অধিবেশনে শেখ হাসিনার যোগদান নিয়ে ব্রিফিং

আপডেট সময় ০২:৩৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭