ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সব বয়সীর জন্য অক্সফোর্ডের টিকার অনুমোদন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

৬৫ বছরের বেশি বয়স্কদের ক্ষেত্রে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা নিয়ে জার্মানি সন্দেহ প্রকাশ করলেও সব বয়সীর জন্যই এটি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)৷ খবর ডয়েচে ভেলের।

ইউরোপীয় মেডিসিন এজেন্সির (ইএমএ) সুপারিশের ভিত্তিতে শুক্রবার ইউরোপীয় কমিশন ইইউভুক্ত ২৭ দেশে ভ্যাকসিনটি ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দিয়েছে৷

ইএমএ বলেছে, ক্লিনিক্যাল পরীক্ষায় কোভিড ১৯-এর বিরুদ্ধে ১৮ বছরের বেশি বয়সীদের জন্য টিকাটি নিরাপদ ও কার্যকর ছিল৷

সম্প্রতি জার্মানির দুটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের কার্যকারিতা মাত্র ৮ শতাংশ৷ তবে সেই দাবি প্রত্যাখ্যান করেছে অ্যাস্ট্রাজেনেকা৷ ভ্যাকসিন উদ্ভাবক সংস্থাটি জানিয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সিদের ক্ষেত্রেও তাদের টিকা সমান কার্যকর৷

জার্মানির সিদ্ধান্তের পর বেশি বয়স্কদের ক্ষেত্রে অক্সফোর্ডের টিকাটি সত্যিই কার্যকর কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল ইউরোপীয় ইউনিয়নও৷ তবে ইএমএ বলছে, ভ্যাকসিনটি বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে৷ ৫৫ বছরের বেশি বয়স্কদের জন্যও এটি নিরাপদ ও কোভিডের কিছু প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম৷ তাদের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্রিটিশ-সুইডিশ প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা৷

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সব বয়সীর জন্য অক্সফোর্ডের টিকার অনুমোদন

আপডেট সময় ০১:৪১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১