ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার নতুন ধরন প্রতিরোধে কার্যকর নোভাভ্যাক্সের টিকা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ তৈরিকারী প্রতিষ্ঠান নোভাভ্যাক্সের তৈরি করা টিকা করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। যুক্তরাজ্যে বড় পরিসরে চালানো এক ট্রায়ালে টিকাটির এই কার্যকারিতার প্রমাণ হয়েছে। সেই সঙ্গে এই টিকা যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেইন প্রতিরোধেও কার্যকর বলে নোভাভ্যাক্সের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নোভাভ্যাক্সের টিকাই প্রথম যেটি যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের জন্য কার্যকর বলে দেখা গেছে। নোভাভ্যাক্সের টিকার এই সুসংবাদ জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরসি জনসন বলেছেন, এখন যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা টিকাটি পরীক্ষা করবে।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাজ্য ইতিমধ্যে টিকাটির ৬০ মিলিয়ন ডোজ সংরক্ষণ করেছে। যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির অনুমোদন পেলে এ বছরের মাঝামাঝি সময় থেকেই এই টিকার প্রয়োগ শুরু করবে যুক্তরাজ্য। অক্সফোর্ডের টিকার পর যুক্তরাজ্যে নোভাভ্যাক্সের টিকাই সবচেয়ে বড় পরিসরে ট্রায়াল দেওয়া হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এখন পর্যন্ত অ্যাস্ট্রেজেনেকার-অক্সফোর্ড, ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য সরকার।

নোভাভ্যাক্সের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাজ্যে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের পর দেখা গেছে তাদের টিকা ৮৯ দশমিক ৩ শতাংশ কার্যকর। ১৮ থেকে ৮৪ বছর বয়সী ১৫ হাজার মানুষের ওপর এই টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে ২৭ শতাংশ মানুষের বয়স ৬৫ বছরের বেশি।

নোভাভ্যাক্সের চিফ এক্সিকিউটিভ স্ট্যান এর্ক বলেন, যুক্তরাজ্য ট্রায়ালে ফলাফল দুর্দান্ত এবং আমরা যতটা আশা করেছিলাম ঠিক ততটাই ভালো ফলাফল পেয়েছি। দক্ষিণ আফ্রিকার ট্রায়ালের ফলাফলও জনগণের প্রত্যাশার চেয়ে বেশি বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার নতুন ধরন প্রতিরোধে কার্যকর নোভাভ্যাক্সের টিকা

আপডেট সময় ০১:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১