ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ১

আকাশ জাতীয় ডেস্ক: 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের গোলাগুলিতে একজনের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ জাবেদ (২০)।

নিহত রোহিঙ্গা পালংখালীস্থ তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প ডি/৪ ব্লকের মোহাম্মদ ইসলামের ছেলে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা ডি/৮ ব্লকে এ ঘটনা ঘটে।

কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও এপিবিএন সূত্র জানায়, রাতে রোহিঙ্গা ক্যাম্পে মোজাম্মেল ওরফে শেখ ও মৌলভি ইউনুসের নেতৃত্বে ১০ থেকে ১২ জন অস্ত্রধারী ডি/৮ ব্লকের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ঘোনারপাড়ার ক্যাম্পের নুরুল হাকিম ওরফে মনুইয়ার নেতৃত্বে সাত থেকে আটজন এ সময় তাদের পথরোধ করেন। রাতের বেলায় শেখের পক্ষের লোকজনকে ঘোরাঘুরি করতে নিষেধ করেন তারা।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ওই সময় উভয় পক্ষের গোলাগুলিতে ডি/৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জাবেদ গুলিবিদ্ধ হন।

তাকে উদ্ধার করে রোহিঙ্গা স্বাস্থ্যসেবা কেন্দ্র নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রোহিঙ্গা নাগরিকের লাশটি উদ্ধার করে শিবিরের ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে রাখা হয়েছে।

লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর কাজ চলছে বলে জানিয়েছেন এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম তারিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের গোলাগুলিতে নিহত ১

আপডেট সময় ০৫:৩৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১