ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভ্যাকসিন নিয়ে ধনী-দরিদ্রের বিভাজন খারাপের দিকে যাচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে বিভাজন বাড়ছে। এই বিভাজন দিন দিন খারাপের দিকে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস সোমবার জোর দিয়ে বলেছেন, টিকার ডোজ সমভাবে বিতরণে ব্যর্থ হলে বিশ্বকে কোটি কোটি ডলার অর্থনৈতিক খরচ মোকাবিলা করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা মহামারী মোকাবিলায় টিকা তৈরি, উৎপাদন ও সরবরাহ এবং করোনার চিকিৎসা ও পরীক্ষার জন্য সংস্থাটির ২ হাজার ৬শ’ কোটি ডলার প্রয়োজন।

সংস্থাটির প্রধান বলছেন, ধনী দেশগুলো ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছে। কিন্তু বিশ্বের স্বল্পোন্নত দেশগুলো দেখছে এবং অপেক্ষা করছে।

এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দিন চলে যাচ্ছে। করোনার টিকা পাওয়া এবং না পাওয়ার মধ্যে ব্যবধান ব্যাপক হচ্ছে।

তেদ্রোস আধানম বলেন, টিকা জাতীয়তাবাদের মাধ্যমে স্বল্প সময়ের রাজনৈতিক লক্ষ্য অর্জিত হতে পারে। কিন্তু প্রত্যেক দেশের স্বল্প ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্বার্থের জন্য টিকার সমবণ্টনকে সমর্থন করতে হবে।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স এর রিসার্চ ফাউন্ডেশনের এক গবেষণা উদ্ধৃত করে তিনি বলেন, টিকা জাতীয়তাবাদের কারণে বিশ্ব অর্থনীতির ৯ দশমিক ২ ট্রিলিয়ন ক্ষতি হবে।

ডব্লিউএইচও প্রধান বলেন, টিকা আমাদের আশা দিচ্ছে। এ কারণে আমরা এখন যে জীবন হারাচ্ছি তা আরও মর্মান্তিক হয়ে যাচ্ছে। আমাদের অবশ্যই আশা রাখতে হবে; পদক্ষেপও নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভ্যাকসিন নিয়ে ধনী-দরিদ্রের বিভাজন খারাপের দিকে যাচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ০১:৩৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১