ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের ফেরাতে নিজ দেশের সঙ্গে আলাপ করবেন কূটনীতিকরা

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের অবস্থান প্রশংসনীয়। শরণার্থীদের নিজ দেশে পাঠাতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নিজ নিজ দেশের সঙ্গে আলাপ করা হবে বলে জানিয়েছেন বিভিন্নি দেশের কূটনীতিকরা। বুধবার বেলা ১২টায় কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন শেষে তারা এ কথা জানান। এর আগে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে পৌঁছান বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বা প্রতিনিধিরা।

কুতুপালং ক্যাম্পে অবস্থান করা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তারা। এ সময় রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। এর আগে বেলা সোয়া ১০টার দিকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭ আসনের প্লেনে চড়ে তারা সোয়া ১১টার দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

সেখানে তাদের স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন ও পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা।

বাংলাদেশে অবস্থানরত ৪০টির বেশি দেশের রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বা প্রতিনিধি এবং জাতিসংঘের কয়েকটি সংস্থার প্রধান এ সফরে এসেছেন। এ পরিদর্শনে নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সঙ্গে রয়েছেন প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও সচিব শহীদুল হক। আরও আছেন বিআইআইএসএস চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ।

বিকালে একই প্লেনে ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের ফেরাতে নিজ দেশের সঙ্গে আলাপ করবেন কূটনীতিকরা

আপডেট সময় ০৫:১১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭