ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার পৌঁছেছেন ৪০ দেশের প্রতিনিধি

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানে নির্যাতিত হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে পৌঁছেছেন ৪০ দেশের প্রতিনিধিরা। আজ বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিনিধিদের বহনকারী বিমানটি রওনা দেয়। পৌনে ১১টার দিকে বিমানটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে। এরপর তারা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের উদ্দেশে সড়কপথে রওনা দেন।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ পরিদর্শনে নেতৃত্ব দিচ্ছেন। সঙ্গে রয়েছেন প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও সচিব শহীদুল হক। আরও থাকছেন বিআইআইএসএস চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ।

প্রতিনিধিরা কক্সবাজারে রোহিঙ্গাদের সমস্যা সরেজমিনে দেখতে উখিয়ার কুতুপালাং ক্যাম্প পরিদর্শন করবেন। বিকেল পৌনে পাঁচটায় তাদের ওই বিমানে করেই ঢাকায় ফেরার কথা রয়েছে। ৪০টির বেশি দেশের রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বা প্রতিনিধি এবং জাতিসংঘের কয়েকটি সংস্থার প্রধানরা কক্সবাজারে গেলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার পৌঁছেছেন ৪০ দেশের প্রতিনিধি

আপডেট সময় ০৪:৫৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭