ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নববধূ স্ত্রীর চুল কেটে দিলেন মাদ্রাসা শিক্ষক

আকাশ জাতীয় ডেস্ক:  

ভোলার বোরহানউদ্দিনে কামিল (মাস্টার্স) পরীক্ষা দেয়া নববিবাহিতা স্ত্রীকে চুল কেটে নির্যাতন করার অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত বোরহানউদ্দিন দারুস সুন্নাত মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক সাইফুল ইসলামের শাস্তি দাবি করেছেন নির্যাতিতা পরিবারের সদস্য ও স্থানীয়রা।

মঙ্গলবার বিকালে নির্যাতনের একপর্যায়ে ওই নারী বোরহানউদ্দিনের স্বামীর ভাড়া বাসা থেকে পালিয়ে দৌলতখান উপজেলার চরপাতায় নিজ বাড়িতে আসেন।

বুধবার সকালে দৌলতখান থানা পুলিশ নির্যাতনের শিকার ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

এলাকার ইউপি মেম্বার আব্দুল অদুদ ও মেয়ের চাচা মো. খয়র জানান,পিতা মারা যাওয়ার পর মেয়েটিকে তারাই লালন-পালন করে গত ১৪ এপ্রিল মাদ্রাসা শিক্ষক সাইফুলের সঙ্গে বিয়ে দেন। মেয়েটি এ বছর কামিল পরীক্ষা দিয়েছে।

সাইফুলের সঙ্গে অন্য নারীর পরকীয়া থাকায় বিয়ের পর থেকেই নির্যাতন করে আসছে। দুই দিন আগে মাথার চুল কেটে দিয়ে তা আগুনে পুড়িয়ে উল্লাস করেছে;এমনকি শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের ক্ষত রয়েছে।

এদিকে অভিযুক্ত সাইফুল ইসলামের পিতা তৈয়বুর রহমান জানান, তার ছেলে স্ত্রীকে নিয়ে ভাড়া বাড়িতে থাকত। সে যে কাজ করেছে তার বিচার হওয়া প্রয়োজন।

এদিকে ছেলের পরামর্শে পুত্রবধূকে ফিরিয়ে নিতে চরপাতায় গেলে স্থানীয়দের তোপের মুখে পড়েন তৈয়বুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নববধূ স্ত্রীর চুল কেটে দিলেন মাদ্রাসা শিক্ষক

আপডেট সময় ০৯:১৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০