ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

মানবিক কারণে চীন-ভারত এগিয়ে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা সংকট সমাধানে মানবিক কারণে বিশ্বের বড় বড় দেশ বাংলাদেশকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এই মানবিক কারণে চীন-ভারতও এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। আজ মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের মধুপুর ও ঘাটাইল উপজেলার স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা বিশ্বাস করি, জাতিসংঘসহ অনেক বড় রাষ্ট্র আজকে এগিয়ে আসছে আমাদের বাংলাদেশে সাহায্য করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিচ্ছে তারা। বিশেষ করে চীন-ভারতকে আহ্বান জানিয়েছি আমরা, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান জানানো হয়েছে। আমরা বিশ্বাস করি, চীন-ভারতও এই মানবিক কারণে এগিয়ে আসবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি মানবিক কারণে। এই মানবিক কারণের অর্থ এই নয় যে, তারা স্থায়ীভাবে এখানে থাকবে। আমরা মিয়ানমার সরকারকে অনুরোধ করব রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য, তাদের সঙ্গে মানবিক আচরণ করার জন্যে। বিশ্বের বড় বড় দেশগুলোকে অনুরোধ কবর, মানবিক কারণে এগিয়ে আসুন। রোহিঙ্গাদের পুনর্বাসনের ব্যবস্থা মিয়ানমারে করেন, হত্যাযজ্ঞ বন্ধ করেন। এতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।’

এর আগে মধুপুরে জেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিকল্পনা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবদুর রাজ্জাক, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল ইসলাম, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন ও পুলিশ সুপার মো. মাহবুব আলম।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দরিদ্র পরিবারের মধ্যে এসএসকে স্বাস্থ্য কার্ড বিতরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

মানবিক কারণে চীন-ভারত এগিয়ে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৯:১৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭