ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারের উপর জোরালো চাপ সৃষ্টির পরামর্শ

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের সরকার ও সেনাবাহিনী দ্বারা গণহত্যার শিকার রোহিঙ্গাদের প্রকৃত চিত্র জাতিসংঘে তুলে ধরার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিজভূমি রাখাইনে ফিরিয়ে নিতে জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারের প্রতি জোরালো চাপ সৃষ্টির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে। আজ মঙ্গলবার সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডা. দিপু মনি।

বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, মো. সোহরাব উদ্দিন, কাজী নাবিল আহমেদ, রাজী মোহাম্মদ ফখরুল, সেলিম উদ্দিন, মাহজাবিন খালেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের উপর বর্বর হামলা ও গণহত্যার বিষয়টি নিয়ে বৈঠক আলোচনা হয়েছে। কমিটির পক্ষ থেকে ওই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ ব্যাপারে আরো কঠোর হয়ে জাতিসংঘ যাতে যথাযথ ভূমিকা পালন করে সেজন্য ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দেয়ার বিষয়ে জাতিসংঘ যাতে উদ্যোগ নেয় সেইজন্য প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার পরামর্শ দেয়া হয়। এবিষয়ে কমিটির বিরোধী দলীয় সদস্য সেলিম উদ্দিন বলেন, জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুটি উপস্থাপন করবেন। পাশাপাশি অধিবেশন চলাকালে অন্যান্য কমিটিকেও এ বিষয়ে কাজ করতে হবে। সে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।

কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ১৭ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছাবেন। ওই অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।

বৈঠকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা বিষয়ে তথ্যসূত্র উল্লেখ করে সংক্ষিপ্ত পুস্তিকা ও ডকুমেন্টারি প্রস্তুত করে প্রতিটি বিদেশস্থ বাংলাদেশ মিশনে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে। আর বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, দ্বি-পাক্ষিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য প্রবাসীদের কল্যাণ ইত্যাদি বিষয়ে বর্তমান সরকারের নীতি ও অবস্থান, চ্যালেঞ্জ ও সম্ভাবনাসমূহ নিয়ে আলোচনার জন্য বিদেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের নিয়ে “বাংলাদেশে দূত সম্মেলন” আয়োজনের সুপারিশ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারের উপর জোরালো চাপ সৃষ্টির পরামর্শ

আপডেট সময় ০৭:১৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭