ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাস্কর্য-মূর্তির বিষয়টি আলোচনায় না আনতে অনুরোধ ধর্ম প্রতিমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক:  

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক বলেছেন, ভাস্কর্য ও মূর্তি এক নয়। এ সম্পর্কে ভুল বোঝাবুঝি আছে। ভুল বোঝাবুঝি থাকতেই পারে। আলাপ-আলোচনা করে যেকোনো সমস্যার সমাধান করা যায়। তবে উসকানিমূলক বক্তৃতা বিবৃতির বিষয়ে সবাইকে আরও সংযত হতে হবে। একই সঙ্গে ভাস্কর্য ও মূর্তির বিষয়টি আর আলোচনায় না নিয়ে আসার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত থাকবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ধর্ম-কর্ম যে যেটাই করি না কেন, যার যার ধর্ম তাকে পালন করার সুযোগ করে দিতে হবে। প্রত্যেক ধর্মেই বলা আছে ভালো মানুষ যেন হতে পারি, অসৎ কাজ ও অন্যায় যেন না করি, পরের যেন কোনো ক্ষতি না করি। ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করলে ভালো ফল পাওয়া যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভাস্কর্য-মূর্তির বিষয়টি আলোচনায় না আনতে অনুরোধ ধর্ম প্রতিমন্ত্রীর

আপডেট সময় ০৫:৩২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০